ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহর
ছোড়া ক্ষেপণাস্ত্রে এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা।
গতকাল সোমবার (৪ মার্চ) এ হতাহতের
ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, সোমবার
ইসরায়েলের উত্তরাঞ্চলের মোশাভ নামের একটি এলাকার একটি বাগানে আঘান হানে ওই ক্ষেপণাস্ত্র।
এতে নিহত হন পাটনিবিন ম্যাক্সওয়লে নামে ওই ভারতীয়। তিনি কেরালার কোল্লামের বাসিন্দা।
তার মৃতদেহ স্থানীয় জিভ হাসপাতালে শনাক্ত
করা হয়। এছাড়া আহত দুই ভারতীয়র নাম বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন। তাদের চিকিৎসার
জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।










