বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশন (বিএলএফসিএ) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা রোববার (২ ফেব্রুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএলএফসিএর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যন এম জামাল উদ্দিন। বিএলএফসিএ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং এসোসিয়েশনের অধিভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর নির্বাহী প্রধানরা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় বিএলএফসিএর বিদায়ী চেয়ারম্যন মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নবনির্বাচিত চেয়ারম্যন এবং কার্যনির্বাহী পরিষদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন।
সভায় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যন মো. কায়সার হামিদ আর্থিক প্রতিষ্ঠান খাতের চলমান সমস্যা এবং এর প্রতিকারের ওপর আলোকপাত করে একটি প্রস্তাবনা পত্র উপস্থাপন করেন এবং এ বিষয়ে সবার মতামত গ্রহণ করেন।










