উপকরণ: ডিম চারটি, চিনি ৫০ গ্রাম বা চার টেবিল চামচ, ময়দা ৫০ গ্রাম বা এক কাপের চার ভাগের এক ভাগ, তেল ৩৫ গ্রাম বা তিন টেবিল চামচ, দুধ ৪০ গ্রাম বা তিন টেবিল চামচ, ভিনেগার এক চা চামচ, ফক্স নাট এক কাপ, দুটি ডিমের সাদা অংশ, চিনি আধা কাপ, লেবুর রস এক চা চামচ

প্রস্তুত প্রণালি: রাভানি বরফি বানাতে প্রথমেই স্বাভাবিক তাপমাত্রার চারটি ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিতে হবে। এবার একটি মিক্সিং বোলে তেল ও দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে দিতে হবে এক চা চামচ ভেনিলা এসেন্স। এরপর এতে ৫০ গ্রাম ময়দা ও সামান্য লবণ দিতে হবে। এবার সব মেশানো হয়ে গেলে দিতে হবে আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম। এটিকেও বাকি উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে ক্রিমি ফ্লোয়ি বেটার তৈরি করে নিতে হবে।

রাভানি বরফি তৈরির দ্বিতীয় ধাপে আলাদা করে রাখা ডিমের সাদা অংশ ও এক চা চামচ ভিনেগার দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এ পর্যায়ে বড় আকারের সাদা বড় বাবলস দেখা দিলে ৫০ গ্রাম চিনি দুই-তিনবারে যোগ করতে হবে। এ মিশ্রণের কিছু অংশ আগে থেকে তৈরি করে রাখা কুসুমের মিশ্রণে দিতে হবে। দুটি মেশানো হয়ে গেলে আলতো হাতে সবকিছুকে আবার ভালোভাবে মিক্স করতে হবে। এবার পুরো মিশ্রণটিকে একটি চতুর্ভুজাকৃতির বেকিং ট্রেতে দিয়ে ওপরের পাশটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিতে হবে। প্রি হিটেট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফিটাকে বেক করে নিতে হবে ৩০ মিনিটের মতো।

02

বরফির সেকেন্ড লেয়ার প্রস্তুত করতে একটি মিক্সারে দিয়ে দিতে হবে এক কাপ ফক্স নাট। হালকা দানাদার রেখে গুঁড়া করতে হবে। এর পরিবর্তে নারকেল গুঁড়াও ব্যবহার করা যায়। এবার একটি পাত্রে দুটি ডিমের সাদা অংশ ও অর্ধেক কাপ চিনি ও দুই টুকরো লেবুর রস ভালোভাবে মিশিয়ে তার ওপর গুঁড়া করা ফক্স নাট দিয়ে চুলায় অল্প আঁচে অনবরত নাড়তে হবে।

dsdf

হালুয়ার মতো হয়ে গেলে তা নামিয়ে দিতে হবে রাভানি বরফির ওপর। এবার ওপর থেকে পেস্তাবাদাম ও কাজুবাদাম কুচি দিয়ে আবারো এটিকে ১০ মিনিটের মতো বেক করে নিতে হবে। সবশেষে বরফির আকারে কেটে পরিবেশন করতে হবে।