কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু এই চুল সামলানো বেশ ঝামেলাপূর্ণ।তাই কোঁকড়া চুলের যত্নে কিছু বিশেষ টিপস আর ট্রিক্স আপনার জানা থাকলে এই চুল নিয়ে বেশি ঝামেলায় পড়তে হবে না।

কিছু ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়া চুলের ভালো যত্ন নেয়া সম্ভব।

চুল ময়েশ্চারাইজ করুন

কোঁকড়া চুলের বেশী ময়েশ্চারাইজর লাগে। কোঁকড়া চুল সাধারনত একটু দুর্বল ও শুষ্ক হয়। তাই এদের ময়েশ্চারাইজও বেশী লাগে। এরা একটু ভঙ্গুর প্রকৃতির। তাই কোঁকড়া চুলের ময়েশ্চারাইজিং প্রতিদিন করা জরুরি।

কোঁকড়া চুলের যত্নে সবার প্রথমে তেল ব্যবহার করতে হবে। কোঁকড়া চুল মজবুত করতে অল্প গরম তেলের ম্যাসাজ খুব ভালো। কোঁকড়া চুলের জন্য শ্যাম্পু কেনার সময় অবশ্যই ময়েশ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু কিনবেন।

চুল ডিপ কন্ডিশনিং করুন

কোঁকড়া চুলে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন।আপনি যদি খুব ব্যস্ত হন তাহলে সময় বাচাঁনোর জন্য শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার মিশিয়ে একসঙ্গে ব্যবহার করুন। ডিপ কন্ডিশনার জন্য সালফেট ফ্রি (মাইল্ড) শ্যাম্পুর সঙ্গে বেশি পরিমাণ কন্ডিশনার মিশিয়ে আস্তে আস্তে মাথার চুল পরিষ্কার করুন। এতে চুল ধোয়ার সময়ই চুল ময়েশ্চারাইজ হবে।

কোঁকড়া চুলের জট খুলুন

কোঁকড়া চুলের সবচেয়ে বড় শত্রু হল এর জট। এর জট আপনি শুকনা অবস্থায় ছাড়ানোর চেষ্টা করবেন না এতে চুল ভেঙ্গে যেতে পারে । চুলের জট ছাড়ানোর জন্য স্প্রে ব্যবহার করুন। আর চুল অল্প ভিজা থাকতে আঁচড়ে নিন। এছাড়া কোঁকড়া চুলের জন্য বড় দাঁতের চিরুণি ব্যবহার করুন যাতে চুলে খুব প্রেসার করতে না হয় চুল আঁচড়ানোর জন্য।

যেভাবে চুল শুকাবেন

কোঁকড়া চুল শুকানোর জন্য টাওয়েল খুব মোলায়েমভাবে ব্যবহার করুন। খুব ঘষে ঘষে চুল শুকানোর চেষ্টা করলে চুল ভেঙে যেতে পারে।

হিট ট্রিটমেন্ট থেকে বিরত থাকুন

কোঁকড়া চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করা ভালো কারণ এটি ব্যবহারে আপনার চুল আরো শুষ্ক হয়ে যায়। ড্রায়ার দিয়ে চুল শুকালে বা চুল সোজা করার যন্ত্র ব্যবহারে কোঁকড়া চুলের স্বাভাবিক কোঁকড়া ভাবটি নষ্ট হয় । যদি আপনার হাতে চুল শুকানোর মতো সময় না থাকে তাহলে ড্রায়ার ব্যবহার করার সময় এর সঙ্গে ডিফিউজার ব্যবহার করুন।