সময়টা এখন রোদ-বৃষ্টির। দুই দিন টানা বৃষ্টি তো আবার চারদিন রোদের তাপে প্রাণ ওষ্ঠাগত। তাই প্রচণ্ড গরমে যখনই একটু শান্তির বৃষ্টি হবে, তখনই হাঁড়িতে খিচুড়ি চাপিয়ে দেয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সুস্বাদু খিচুড়ির সঙ্গে যদি যোগ হয় মাংস আর আচারের স্বাদ, তবে তো জিভের জল সামলে রাখাই দায়!
তাই চলুন ঝটপট জেনে নেয়া যাক আচারি খিচুড়ি রান্নার সঠিক ও সহজ রেসিপি।
তৈরি করতে যা লাগবে
চাল- ১ কেজি
মাংস- দেড় কেজি
মসুর ডাল- আধা কাপ
মুগ ডাল- আধা কাপ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
সরিষার তেল- ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
গরম মসলা- ১ চা চামচ
শুকনা মরিচ- ১ চা চামচ
আম বা জলপাইয়ের আচার- ১ কাপ
কাঁচা মরিচ- স্বাদমতো
পানি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংসগুলো ছোট করে কেটে নিন। এরপর তাতে সব মসলা মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। অন্য একটি প্যানে মুগ ডাল ভেজে নিন। এবার ভালো করে ধুয়ে রাখুন। এরপর চাল, ডাল ও বাকি সব মসলা দিয়ে ভেজে পরিমাণমতো পানি দিয়ে রান্না করে নিন। পানি শুকিয়ে এলে তাতে রান্না করে রাখা মাংস মিশিয়ে দিন। বেশি ঘুটবেন না তাতে খিচুড়ি নরম ও আঠালো হয়ে যেতে পারে। এরপর নামানোর আগে আচার ভালো করে মিশিয়ে দিন। আচার যেন টক স্বাদের হয়, সেদিকে খেয়াল রাখুন। ব্যস হয়ে গেল সুস্বাদু আচারি খিচুড়ি।










