আমাদের মহান স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী পার করে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৩৭ দশমিক শূন্য ৭ শতাংশ, যেখানে এসএমই খাতের অবদান প্রায় ২৮ শতাংশ। শিল্প খাতের অগ্রাধিকার সত্ত্বেও এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোট জনসংখ্যার তুলনায় সীমিত জাতীয় সম্পদ নিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে শ্রমশক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। বাথরুম ও কিচেনের ফসেট প্রস্তুতকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আমরা রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ এসএমই খাতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘ ৪৫ বছর ধরে গুণগত মানে সেরা ফসেট তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবন ও নেতৃত্বগুণ বিবেচনায় ফসেট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো এসএমই খাতে জাতীয় উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হই। দীর্ঘ অভিজ্ঞতায় আমরা জানি, এমএসএমই একটি শ্রমনিবিড় ও স্বল্প পুঁজিনির্ভর খাত, যা বড় শিল্পের ব্যাকবোন হিসেবে কাজ করছে। উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইর অবদান অনেক। সারা দেশে ফসেট প্রস্তুত ও বিক্রির সঙ্গে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান জড়িত।
আমাদের মহান স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী পার করে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৩৭ দশমিক শূন্য ৭ শতাংশ, যেখানে এসএমই খাতের অবদান প্রায় ২৮ শতাংশ। শিল্প খাতের অগ্রাধিকার সত্ত্বেও এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোট জনসংখ্যার তুলনায় সীমিত জাতীয় সম্পদ নিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে শ্রমশক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। বাথরুম





