ইকোনমিক ড্রাইভিং ফোর্স হিসেবে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করেনি। ব্যাংকিং সেক্টর থেকেই কিন্তু আমরা ফান্ডটা পেয়ে থাকি। ব্যাংকিং সেক্টর কিন্তু শর্ট টার্মভিত্তিক, এটা কিন্তু লং টার্মভিত্তিক না। লং টার্ম করতে হলে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট করতে হবে। নানা লিমিটেশনের কারণে ক্যাপিটাল মার্কেট সেক্টরটার গ্রোথও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে।
এককভাবে সব ব্যাংকের ওপর নির্ভরশীল। ব্যাংকে যেমন মিসম্যাচ হয় কারণ ডিপোজিট তো শর্ট টার্ম। তাই ওখানে যখন ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স হয় তখন লং ট্রাম ফাইন্যান্স করতে হয় তখন মিসম্যাচ হয়। একইভাবে এনবিএফআইয়েও মিসম্যাচের কিছু বিষয় থাকে। যারা এ মিসম্যাচকে যত বেশি ন্যারো করতে পেরেছে তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি বলে আমার কাছে মনে হয়। এখানেই একটা মুনশিয়ানা বা দক্ষতা দেখানোর বিষয় আছে যে কে কত কম মিসম্যাচ করতে পারে। সেক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে। আস্থার সংকট থাকলে আমরা ফান্ড কোথায় পাব? ফলে আমাদের এটা শো করতে পারা যে অন্যরা যে যাই করুক আমাদের স্বচ্ছতা আছে, আমরা সেভাবেই কাজ করি। তখন মার্কেটে কিন্তু একটা আস্থা তৈরি হবে। গুড গভর্ন্যান্সের অভাবে তারল্য সংকট দেখা দেয়। ফলে গুড গভর্ন্যান্স নিশ্চিত করতে পারলে তারল্য পরিস্থিতি ভালো হবে। আমাদের পলিসি হচ্ছে, যত অল্প সময়ে পারা যায় গ্রাহকের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দেয়া। আশা করি ভবিষ্যতে আরো ভালো করতে পারব।





