বিগত কিছুদিন ধরে আর্থিক প্রতিষ্ঠানে যে ইমেজ সংকটের সৃষ্টি হয়েছিল সেটা থেকে একটু একটু করে উত্তরণ ঘটছে। এটা আসলে আশার দিক। দুই বছর আগেও আমরা যে অবস্থানে ছিলাম, এখন অন্তত আমার এ প্রতিষ্ঠানে বলতে পারি যে আমরা ভালোর দিকে যাচ্ছি। তারল্য পরিস্থিতির উন্নতি হচ্ছে দিন দিন। বর্তমানে সংকট কমে যাচ্ছে। সংকট যা ছিল বর্তমানে মানুষের আস্থার জায়গায় ফিরে আসাতে মাঝখানে আমাদের বিশেষ করে ইসলামিক ব্যাংকিংয়ে যে একটু আস্থার ঘাটতি হয়েছিল তা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমাদের ডিপোজিটররা যারা মাঝে প্রতিষ্ঠানবিমুখ ছিল, তারা ফিরে আসছেন। তারা ছোট ছোট ডিপোজিট নিয়ে আসছে এবং আমরা তারল্য সংকট অনেকটাই কাটিয়ে উঠেছি বলে আমি মনে করি। আমাদের ব্যবসার মূল পুঁজিই হলো জনগণের আস্থা। আমাদের নিজেদের যে ক্যাপিটাল সেটা দিয়ে কিন্তু ব্যবসা করা যায় না। বরং আমাদের ডিপোজিটর যারা আছেন তাদের ডিপোজিট বা আস্থা সেটাই আমাদের ব্যবসার মূল ভিত্তি। আমরা যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোই তাহলে আমাদের যে সংকটটা আছে তা আর থাকবে না এবং সংকট থেকে সমাধান আসবে। সংকটটা শুধু তারল্যের না, সংকট আস্থার। অনেকে কিন্তু টাকা নিয়ে বাড়িতে রাখে। আমরা যদি আস্থা অর্জন করতে পারি তাহলে এ টাকা কিন্তু আবার ফেরত আসবে। সুতরাং আমাদের প্রথমে আস্থার সংকটটা কাটাতে হবে। সবার ওপরে আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই।
বিগত কিছুদিন ধরে আর্থিক প্রতিষ্ঠানে যে ইমেজ সংকটের সৃষ্টি হয়েছিল সেটা থেকে একটু একটু করে উত্তরণ ঘটছে। এটা আসলে আশার দিক। দুই বছর আগেও আমরা যে অবস্থানে ছিলাম, এখন অন্তত আমার এ প্রতিষ্ঠানে বলতে পারি যে আমরা ভালোর দিকে যাচ্ছি। তারল্য পরিস্থিতির উন্নতি হচ্ছে দিন দিন। বর্তমানে সংকট কমে যাচ্ছে। সংকট যা ছিল বর্তমানে মানুষের আস্থার জায়গায় ফিরে আসাতে মাঝখানে আমাদের





