আমাদের কোম্পানির প্রথমে নাম ছিল অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড, যখন শ্রীলংকান বিনিয়োগ আসে তখন প্রতিষ্ঠানটির নাম বদল করা হয়। লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স হিসেবে ২০১৮-তে নতুন নাম রাখা হয়। আমরা যখন ব্র্যান্ড নিয়ে কাজ করছিলাম আর মার্কেটে ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা করছিলাম তিন বছর ধরে আমরা দেখছিলাম মার্কেটে আমাদের নাম নিয়ে একটা কনফিউশন আছে। এ কারণে বোর্ডের সিদ্ধান্তে নাম বদল করা হয়। আমাদের বোর্ড অব ডিরেক্টরের লক্ষ্য হচ্ছে এ প্রতিষ্ঠানকে দেশে লিডিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো। সে হিসেবে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের প্রডাক্ট রেঞ্জ। সব রেঞ্জের প্রডাক্ট দেয়ার জন্য আমাদের নতুন ব্যবসা তৈরি করতে হবে, তার জন্য নতুন কোম্পানি তৈরি করতে হতে পারে। তাই পাঁচ বছর পর আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে রিটেইল কনজিউমার, করপোরেট এবং এসএমই বিজনেস তাদের সব সলিউশন পাবে। এর সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্ট প্রডাক্ট ও সেবা দিতে চাই। কারণ আমাদের জিডিপি, করপোরেট সাইজ বড় হচ্ছে। নতুন নতুন সেবার চাহিদাও কিন্তু বাড়ছে। তাই আমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, সেই পরিবর্তন অনুযায়ী চাহিদা মেটানোর জন্য আমাদের আরো কিছু কাজ করার রয়েছে বলে মনে করি। আমরা সলিউশন দেয়ার চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে। আমরা কাস্টমারকে সেবা দেয়ার চেষ্টা করে থাকি। দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করে থাকি। আমরা আমাদের সেবাটি বৈচিত্র্যপূর্ণ করতে চাই। এটাই প্রতিষ্ঠান হিসেবে আমাদের চাওয়া।