আমরা বর্তমান ডিজিটাল যুগে বসবাস করছি। এ যুগে হৃদরোগসংক্রান্ত চিকিৎসা বা হার্ট সার্জারি চিকিৎসার ক্ষেত্রেও আমরা অনেক দূর এগিয়ে গেছি। সারা বাংলাদেশে হৃদরোগের সার্জারি হয়। সরকারি ও বেসরকারিভাবে ১২-১৫ হাজার সার্জারি হয়। আমাদের দেশে বর্তমানে ভালভের সার্জারি, বাইপাস সার্জারি, হৃদরোগের জন্মগত ত্রুটি—এ সব ধরনের সার্জারি আমরা বাংলাদেশে নিয়মিত করে আসছি...