ইউনাইটেড হসপিটাল সম্প্রতি জেসিআই অ্যাক্রিডিটেশন স্ট্যাটাস অর্জন করেছে যা ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিস এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য একটি অন্যতম মাইলফলক। সম্পূর্ণ নিজেদের মেডিকেল ও নন মেডিকেল একটি দক্ষ দল নিয়ে এই প্রথমবারের মতো আমরা জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করি। আমাদের এই জেসিআই অ্যাক্রিডিটেশন দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে, নতুন বেঞ্চমার্ক যোগ করে দেশে সেবার মানকে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহজ করবে।
আমাদের ওপর প্রতিটি রোগীর একটি নির্ভরতা রয়েছে, প্রত্যাশা রয়েছে, এ ব্যাপারে আমি আমাদের সহকর্মীদের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোত্তম সেবার মান নিশ্চিত করি প্রতিটি রোগীর জন্য। আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারি। আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ, তাদের নিরলস চেষ্টা ও পরিশ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে। পাশাপাশি আমি তাদের পরিবারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া হয়তো কোনোদিনই আমাদের জেসিআই অ্যাক্রিডিটেশন অর্জন সম্ভব হতো না।
বাংলাদেশে ইউনাইটেড হসপিটাল আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবার একটি উজ্জ্বল উদাহরণ। এটি দ্রুত ও সুনির্দিষ্ট চিকিৎসাসেবা প্রদান করে। আমি যদি একটি উদাহরণ দিই তাহলে বলব, আমাদের জরুরি বিভাগে প্রবেশ থেকে অপারেশন থিয়েটারে স্টেন্ট বসানো পর্যন্ত একটি দক্ষ কার্ডিয়াক সার্জারি টিমের সময় লাগে মাত্র ৯০ মিনিট। এতেই বোঝা যায় আমাদের নিজস্ব টিমের দক্ষতা এবং রোগীকেন্দ্রিক সেবা প্রদান করার প্রবণতা। আমরা প্রতিটি সার্জারির আগে কঠোরভাবে আন্তর্জাতিক প্রক্রিয়া ‘টাইম-আউট’ মেনে চলি। এ প্রক্রিয়ার মাধ্যমে সঠিক রোগী, রোগীর সঠিক অপারেশনের স্থান এবং প্রক্রিয়াসহ অপারেশনসংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আরেকবার পরীক্ষা হয় যা যেকোনো ভুলের মাত্রাকে শূন্যের ঘরে নিয়ে আসে।
ইউনাইটেড হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় একটি আধুনিক নাম। আমরা সব রোগীর ডাটা নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করি এবং ডাটাগুলো ডিজিটালি রাখি যেটা রোগীর পরবর্তী চিকিৎসার জন্যই ব্যবহার করা হয়।
আধুনিক বিশ্বের হেলথ সেক্টরে AI বেজড কাজ হচ্ছে, যেমন জনসচেতনতা, রোগ প্রতিরোধ, ডায়াগনোসিস ও চিকিৎসার জন্য AI-এর প্রচলন শুরু হয়েছে। আমরা রোগীর চিকিৎসার জন্য তার ডাটা সংরক্ষণ করি যাতে সেগুলো বিভিন্ন ফরম্যাটে পরবর্তী সময়ে কাজে লাগানোর সুযোগ থাকে। আমরা রোগীর একান্ত ব্যক্তিগত কোনো তথ্য কখনই কারো কাছে প্রকাশ করতে পারি না। জাতীয় পর্যায়ের সরকারি কাজের জন্য আমরা বিস্তারিত ডাটা না দিয়ে সামগ্রিক ডাটা দিয়ে সহায়তা করি।
দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আমাদের হসপিটালে চিকিৎসার জন্য আসেন। আমাদের সেন্ট্রাল ডাটা সিস্টেমটা এমন যে রোগীর সব ডাটা ডাক্তার নিজের স্ক্রিনে বসে দেখতে পারেন। আমাদের প্রতিটি প্রেসক্রিপশনে কোথাও হাতের লেখা থাকে না, ডিজিটাল সাইন থাকে। আমাদের দেশ এখন আইসিটি প্রায়োরিটি সেক্টর, আর এই সেক্টরের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের ক্রস সেকশন একচেঞ্জ ও মত বিনিময় করে বিভিন্ন নতুন নতুন সমাধান নিয়ে আসছি। আর এই প্রয়াসে আমরা সরকারকে মেধা ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, AIবেজড অত্যাধুনিক চিকিৎসার জন্য বিদেশে নয়, আর অল্প কিছুদিনের মধ্যে নিজ দেশেই রোগীরা সর্বোত্তম সেবা পাবে।
সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেটি পূরণ করার লক্ষ্যে আমি এবং আমার সহকর্মীরা সবাই নিরলস এবং নিরন্তর কাজ করে যাব।
মোহাম্মদ ফাইজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা





