হার্টে ব্লক হলে বুকে ব্যথা হয়। এ কারণে হার্ট অ্যাটাক হয়। কখনো সার্জারির দরকার হয়। এ সার্জারিকে বলা হয় বাইপাস সার্জারি। কখনো বা হার্টে রিং পরাতে হয়। হার্টে কখনো ব্লক হয় না, ব্লক হয় হার্টের রক্তনালিতে। রক্তনালিতে যেকোনো কারণে ব্লক হতে পারে। ব্লকটা হার্টে হলে যে রোগটি হয় তার নাম হার্ট অ্যাটাক।

আপনার রক্তনালির যেকোনো চিকিৎসাজনিত কাজে, যারা চিকিৎসা দিয়ে থাকে তাদের বলা হয় ভাসকুলার সার্জন। বাংলাদেশে এ মুহূর্তে প্রচুর সংখ্যক লোক কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল হওয়া রোগীদের কিন্তু হার্টে একটা অপারেশন করতে হয়। ডায়ালাইসিস করার জন্য যে অপারেশন করতে হয় তাকে বলা হয় ফিস্টুলা। যাদের সামর্থ্য বা সুযোগ আছে তারা চেষ্টা করবেন ফিস্টুলা অপারেশন ভাসকুলার সার্জন দিয়ে করানো।

আগে যে অপারেশন করতে বিদেশ গিয়ে ৪০-৫০ লাখ টাকা খরচ হতো, এখন তা অর্ধেকেরও কমে এ দেশে সম্ভব। বাংলাদেশে যত বেসরকারি হাসপাতাল আছে, একটা ইনস্টিটিউটে প্রথম ভাসকুলার বিভাগ চালু হয় ইব্রাহিম কার্ডিয়াকে। এ হাসপাতালের দেশ ও দেশের বাইরে সুনাম রয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় ছয় হাজার অপারেশন সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের চেষ্টা থাকে কোয়ান্টিটি না, কোয়ালিটি নিশ্চিত করা। আমরা শুধু চিকিৎসা দিই না, এ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করি।

ডা. এসএমজি সাকলায়েন রাসেল

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাসকুলার সার্জারি বিভাগ