কার্ডিয়াক সমস্যার অর্থ তার মস্তিষ্কও আক্রান্ত হতে পারে। ইব্রাহিম কার্ডিওভাসকুলার এন্ড নিউরোসায়েন্স এন্ড অর্গান ট্রান্সপ্লান্ট হসপিটালে কেন নিউরোসার্জারি শুরু হলো, তার পেছনে যথেষ্ট কারণ আছে। এর অন্যতম কারণ কার্ডিয়াক সমস্যা নিয়ে আসা রোগীদের অনেকেরই নিউরো সমস্যা দেখা যায়। রোগীকে তখন যাতে অন্য হসপিটালে নিতে না হয়। এক ছাতার নিচেই যেন সব চিকিৎসা যেন পাওয়া যায়।  

স্ট্রোক ব্রেইনের সমস্যা এবং হার্ট অ্যাটাক কার্ডিয়াক সমস্যা। স্ট্রোক দুই ধরনের হয়। রক্তক্ষরণ হওয়া এবং রক্ত সরবরাহ বন্ধ হওয়া। অর্থাৎ কোন কারণে ব্রেইনে রক্ত যথাযথ পরিমাণে না পৌঁছানো। আর এ সমস্যায় হার্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায় কিংবা অতিরিক্ত হৃৎস্পন্দন হয়ে যায়, তখনই ব্রেইনে স্ট্রোক হতে পারে। সে স্ট্রোক ম্যানেজ করার জন্য নিউরোসার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন পড়ে। নিউরোসার্জারি বিভাগের মাধ্যমে এখানে সেটাই করা হচ্ছে। হার্টের সমস্যা হলে মস্তিষ্ক ইনভলভ হয়ে যায়। কারণ হার্ট পাম্পিং করে রক্ত মস্তিষ্ক, ফুসফুস এবং কিডনিকে দেয়। সে সময় মস্তিষ্ক ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রেও নিউরোসার্জারি জরুরি। অর্থাৎ নিউরোসার্জারি প্রবলভাবে জড়িত কার্ডিয়াক সমস্যার সঙ্গে। বাইপাস করানো হয় হার্টের সমস্যার কারণে। মস্তিষ্কে যে রক্ত সরবরাহ হয়, সেটা রক্তনালির মধ্যমেই যায়। কোনো কারণে রক্তনালি বন্ধ অথবা সরু হয়ে গেলে মস্তিষ্কে সরবরাহ কমে যায়। তখন নিউরোসার্জারির মাধ্যমেই রক্ত সরবরাহ নিশ্চিত করা হয়।  

অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন সিনিয়র কনসালট্যান্ট, নিউরোসার্জন