আমাদের দেশের অধিকাংশ মানুষই পেডিয়াট্রিক কার্ডিওলজি বা শিশু হৃদরোগ সম্পর্কে অজ্ঞাত। আমি আজ এ বিষয়টি এবং আমাদের সেবা সম্পর্কে কিছু কথা বলব যেটা অবশ্যই সবার জানা উচিত। শিশুদের যে হৃদরোগ হতে পারে তা আমাদের দেশের অনেকেই এখনো জানেন না। সবার ধারণা শুধু বড়দের হৃদরোগ হয়। সাধারণত শিশুদের দুই ধরনের হৃদরোগ হয়। প্রথমত একটি শিশু মায়ের গর্ভে বেড়ে ওঠার সময়ই এ রোগে আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, হৃদযন্ত্র তৈরির সময় এতে...