হার্ট সার্জারি বললে মানুষ মনে করে বুক চিড়ে, অনেক বড় অংশ কেটে এ সার্জারি করা লাগে। যার কারণে মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। সেক্ষেত্রে মিনিমাল কার্ডিয়াক সার্জারি বাংলাদেশেও বেশ জনপ্রিয় হচ্ছে। এমআইসিএস প্রথাগত সার্জারি পদ্ধতির বিকল্প হিসেবে চালু হয়েছে। এটি রোগীর শরীরে নূন্যতম কাটাছেড়া করা ছাড়ায় বিভিন্ন কার্ডিয়াক অবস্থায় সহজ সমাধান করে থাকে। আমরা প্রায় চার-পাঁচ বছর আমাদের হাসপাতালে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করে আসছি। বিশেষত হার্টের জন্মগত ছিদ্র, ভালভের সার্জারি ও বাইপাস সার্জারির ক্ষেত্রে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি শুরু করেছি। বাইপাস সার্জারির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিপূর্ণ বাইপাস সার্জারিটা হওয়া। সেজন্য সব রোগীর জন্য মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সম্ভব নাও হতে পারে। ইউনাইটেড হাসপাতাল কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে ১৭ বছর ধরে মানুষের আস্থা অর্জন করছে এবং নিয়মিতভাবে এটা খুব ভালো মানের সার্জারি করছে। মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে বিশেষত উপকার হয় যে বুকের মধ্যে না কাটার কারণে রোগী দ্রুত কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। এক্ষেত্রে ব্যথার পরিমাণও কম হয়, রক্তের পরিমাণও কম লাগে। বাইপাস সার্জারির ক্ষেত্রেও আমরা পায়ের রক্তনালি নেয়ার ক্ষেত্রে এন্ডোস্কপির ভেইন হারভেসটিংও শুরু করেছি, যার মাধ্যমে দুটো ছোট ছিদ্র করেই ভেইন তুলে আনা যায়, যার কারণে পায়েরও কোনো কাটা দাগ থাকে না। এতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, কোনো রোগীর অস্বস্তির পরিমাণের জায়গাটা কম থাকে।

রোগী অপারেশনের ক্ষেত্রে প্রথম আমরা যা খেয়াল রাখি তা হলো ব্যাথা কম হয়। আমরা প্রতি বছর ১৫০০-এর অধিক কার্ডিয়াক সার্জারি করি। এখানেও আমাদের সাফল্যের ভাগ ৯৮ শতাংশেরও অধিক। যা পৃথিবী যেকোনো কার্ডিয়াক সেন্টারের জন্যই বিরল।