ইউনাইটেড হসপিটালে আজ পর্যন্ত ১৮ হাজার কার্ডিয়াক সার্জারি সম্পন্ন হয়েছে। যার মধ্যে আমি প্রায় ছয় হাজার কেসের সঙ্গে জড়িত ছিলাম। কার্ডিয়াক সার্জারিতে ইউনাইটেড হসপিটাল একটা উজ্জল নক্ষত্র। হাসপাতালটি সুনামের সঙ্গে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি সম্পন্ন করছে। কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে এ হাসপাতালের সাকসেস রেট ৯৯ শতাংশরও বেশি। আমরা বিভিন্ন ধরনরে সার্জারি এখানে সম্পন্ন করি, যার মধ্যে রয়েছে বাইপাস সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট, ভালভ রিপেয়ার। এর সঙ্গে আরেকটা সার্জারি আমরা করি সেটা হলো হার্ট ফেইলিওর সার্জারি। এছাড়া আমরা আর্টিফিশিয়াল হার্ট ইমপ্লান্ট করেছি। আমাদের মূল লক্ষ্য হলো হার্ট ফেইলিওর সার্জারির ক্ষেত্রে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা। আমরা এর সঙ্গে আরেকটা ট্রান্সপ্লান্ট যোগ করেছি, সেটা হলো মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। আমাদের কার্ডিয়াক টিমের সুনাম রয়েছে। তার পাশাপাশি আমাদের এখানে দক্ষ জনবল ও উন্নত মানের যন্ত্রপাতি রয়েছে। আমাদের যেসব যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে আমরা ক্রিটিক্যাল রোগীদের সাপোর্ট দিতে পারি। আমাদের চিকিৎসায় সুব্যবস্থা, জনবল ও চিকিৎসার যে মান তা বাংলাদেশে আমাদের একটা সুউচ্চ পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে মানুষ আমাদের ওপর আস্থা রাখে। আমাদের এখানে একটা এফোর্টেডল প্যাকেজ চালু আছে, যার মাধ্যমে মধ্যবিত্ত থেকে নিম্ন-মধ্যবিত্ত এ স্বাস্থ্যসেবা নিতে পারে। আড়াই লাখ টাকায় এখানে বাইপাস সার্জারি সম্ভব। অনেকেই এখানে উন্নত মানের স্বাস্থ্যসেবা স্বল্পমূল্যে প্যাকেজের মাধ্যমে গ্রহণ করছে। এখানে আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার সঙ্গে মিল রেখে কিছু কোয়ালিটি ইন্ডিকেটর মেনে চলি। আমরা রোগীর সেফ সার্জারি নিশ্চিত করি এবং পেশেন্টের ইনফেকশনের হার খুবই কম। এছাড়া ওষুধজনিত কোনো জটিলতা এখানে হয় না। সেবার মান, চিকিৎসকদের দক্ষতা, আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার মাধ্যম স্বাস্থ্যসেবায় আমরা একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি।