সময়টা ২০১৮ সাল। দেশের নারী ফুটবল দলে তখন অস্তিত্বের লড়াই। স্পন্সরের অভাবে ছন্নছাড়া পুরো দল। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নেয়ার মতো আর্থিক সামর্থ্যও ছিল না দলটির। সংকটপূর্ণ সে সময়ে নারী ফুটবল দলের পাশে দাঁড়ায় ঢাকা ব্যাংক পিএলসি। গ্রহণ করে নারী ফুটবল দলের সার্বিক দায়িত্ব। ব্যাংকটির আর্থিক সহযোগিতার আশ্বাসে দৃঢ় প্রত্যয়ী হয়ে ওঠে মেধা ও পরিশ্রমী দলটি। গত পাঁচ বছরে নারী ফুটবলারদের হাতে ধরা দিয়েছে একের পর এক সাফল্য। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য ছিল দক্ষিণ এশিয়ার ফুটবল (সাফ) চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা। স্পন্সর হিসেবে ঢাকা ব্যাংক যুক্ত হওয়ার পর নারী ফুটবল দলের হাত ধরে আসা সাফল্যের তালিকা—


২০১৮ সালে হংকংয়ে অনুষ্ঠিত ‘‌জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


২০১৮ সালে ‘‌এএফসি অ-১৬ ওমেনস চ্যাম্পিয়নশিপ ২০১৯ (কোয়ালিফায়ার্স রাউন্ড-১)’-এ বাংলাদেশ অ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত ‘‌সাফ অ-১৮ ওমেনস চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশ অ-১৮ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


২০১৯ সালে মিয়ানমারে অনুষ্ঠিত ‘‌এএফসি অ-১৬ ওমেনস চ্যাম্পিয়নশিপ (কোয়ালিফায়ার্স রাউন্ড-২)’-এ বাংলাদেশ অ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল কোয়ালিফাই করে চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করে।


২০১৯ সালে ‘‌বঙ্গমাতা অ-১৯ মহিলা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’য় বাংলাদেশ অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


২০১৮ সালে বাংলাদেশ মহিলা ফুটসাল দল ‘‌এএফসি এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ, থাইল্যান্ড’-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করে।


বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যেক খেলোয়াড়ের জীবন বীমা করা হয়েছে।


বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা দেশের বাইরে ভারতে ও মালদ্বীপের মহিলা ফুটবল লিগের খেলায় অংশ নেয়ার সুযোগ পায়।


২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ‘‌সাফ অ-১৯ ওমেনস চ্যাম্পিয়নশিপ’-এর খেলায় বাংলাদেশ অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ গৌরবময় বিজয়ের জন্য প্রধানমন্ত্রী দলটিকে সংবর্ধনা দেন। 


বাংলাদেশ অ-১৮ মহিলা জাতীয় ফুটবল দল ২০২২ সালে ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত ‘‌সাফ অ-১৮ ওমেনস চ্যাম্পিয়নশিপ’-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।


২০২২ সালে মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুষ্ঠিত দুটি ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল সিরিজ জয়ের গৌরব অর্জন করে।


নেপালে ২০২২ সালে অনুষ্ঠিত ‘‌সাফ ওমেনস চ্যাম্পিয়নশিপ’-এর খেলায় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ গৌরবময় বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তাদের সংবর্ধনা দেন।


২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘‌সাফ অ-২০ ওমেনস চ্যাম্পিয়নশিপ’-এর খেলায় বাংলাদেশ অ-২০ মহিলা জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


‘‌এএফসি অ-১৭ এশিয়ান কাপ ২০২৪’-এর খেলায় বাংলাদেশ অ-১৭ মহিলা জাতীয় ফুটবল দল কোয়ালিফাই হওয়ার গৌরব অর্জন করে।


সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘‌ফিফা মহিলা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ (ফিফা টায়ার-১)’-এর খেলায় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল সিঙ্গাপুর মহিলা জাতীয় ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করেছে।