সাম্প্রতিক বছরগুলোয় উচ্চমধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের ঘরেও জায়গা করে নিয়েছে এসি। প্রয়োজনের তাগিদেই অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে এ যন্ত্র। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে মানুষ কিনছে এয়ার কন্ডিশনার। দেশী ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে ভালো মানের এসি বাজারজাত করে সব শ্রেণীর মানুষের মনে আস্থা অর্জন করে নিয়েছে। ব্যতিক্রম নয় দেশের অন্যতম বৃহৎ গ্রুপ আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিশন ইলেকট্রনিকস’। প্রতিষ্ঠানটি এরই মধ্যে দেশের চাহিদা মিটিয়ে রফতানি শুরু করেছে বিভিন্ন দেশে। আরএফএল গ্রুপ বর্তমানে ১৪৫টির বেশি দেশে পণ্য রফতানি করে। ২০২২ সালে আফ্রিকায় পণ্য পাঠানোর মাধ্যমে ভিশন তার রফতানি যাত্রা শুরু করে। আগামী বছরের মধ্যে ৫০টির বেশি দেশে রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে ভিশন।

বাজারে অন্য যেকোনো এসির তুলনায় কয়েকটি দিক দিয়ে ভিশন এগিয়ে রয়েছে। ভিশন এসির অন্যতম ফিচার ‘ডুয়াল ইনভার্টার’ সিস্টেম, যা ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে। ফলে সারা দিন এসি চালিয়ে রাখলেও বিদ্যুৎ খরচ হবে সীমিত। ইনভার্টারের কারণে এসি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ কম করবে। এসিতে স্লিপ অপশন থাকার কারণেও বিদ্যুৎ বিল অনেক কম। পাশাপাশি ভিশন এসির নির্দিষ্ট মডেলে রয়েছে ভয়েস কন্ট্রোল সুবিধাও। এসিতে শতভাগ কপার কনডেন্সার ব্যবহার করা হয়, যা এসিকে দীর্ঘস্থায়ী করে। ভিশন এসিতে ব্যবহার করা হয় উন্নত মানের ফ্লেম রিটারডেন্ট ইনসুলেটেড ওয়্যার ও ফায়ার প্রুফ কন্ট্রোল বক্স, যা শর্ট সার্কিট বা অগ্নিজনিত কোনো সমস্যা থেকে এসিকে রাখে সুরক্ষিত। সেই সঙ্গে বিশুদ্ধ গ্যাস হিসেবে R32 ব্যবহার করা হয়, যা পরিবেশবান্ধব। পাশাপাশি ভিশন এসি কিনলে ইনস্টলেশন ও প্রয়োজনীয় অ্যাকসেসরিজ সম্পূর্ণ ফ্রি। 

ভিশন এসিতে ক্রেতার চাহিদা অনুযায়ী অসংখ্য ফিচার রাখা হয়েছে। এর মধ্যে শতভাগ কপার কনডেন্সার, ডুয়াল ইনভার্টার টেকনোলজি, টাইটান গোল্ডেন ফিন টেকনোলজি, ‘ডাস্ট ফ্রি’ ও ‘অ্যান্টি-ব্যাকটেরিয়া ফিল্টার’, ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট, লো নয়েস, ভয়েস কন্ট্রোল, ওয়াই-ফাই ও টার্বো কুলিং ফাংশন অন্যতম। প্রতিটি ফিচার প্রযুক্তিগত ভিশনকে আসীন করেছে অনন্য উচ্চতায়। ভিশন সবসময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। এরই ধারাবাহিকতায় এসিতে নতুন দুটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হচ্ছে। প্রথমটি মোশন সেন্সর, যা মানুষকে সঠিকভাবে ditect করে রুমের তাপমাত্রা অনুযায়ী প্রয়োজনীয় বায়ুপ্রবাহ করবে। দ্বিতীয়টি হলো Health filter টেকনোলজি, যা রুমের ভেতর জীবাণুমুক্ত বিশুদ্ধ বাতাস নিশ্চিত করবে। তাছাড়া ভয়েস কন্ট্রোল হট অ্যান্ড কুল ইনভার্টার এসি রয়েছে। ভিশন এসিতে গোল্ডেন ফিন টেকনোলজি মরিচা ও ক্ষয় রোধ করে এবং লো নয়েস সুবিধা থাকায় ঘুম হয় নির্বিঘ্ন। ভিশন এসিতে আছে উন্নত মানের ফিল্টার, ইন্টারনাল অটো ক্লিনিং সিস্টেম ও থ্রিডি অপশন, যে কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন বাতাস ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোনায়। আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার, যা বাতাসে থাকা জীবাণু শুষে নিয়ে পরিষ্কার বাতাস ছড়িয়ে দিয়ে ঘরকে রাখে জীবাণুমুক্ত। শতভাগ ব্রিটিশ থার্মাল ইউনিট স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রস্তুত করা হয় ভিশন এসি।

দেশের মানুষের চাহিদা ও ক্রয়ক্ষমতাকে গুরুত্ব দিয়ে সর্বাধুনিক এসি তৈরিতে কাজ করে যাচ্ছে ভিশন। ক্রেতাদের বিক্রয়োত্তর সেবার অংশ হিসেবে এসি ইনস্টলেশনের প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ রয়েছে ফ্রি সেবার বিশেষ সুযোগ। ভয়েস কন্ট্রোল, ওয়াই-ফাই কন্ট্রোলের মতো অ্যাডভান্স টেকনোলজিসমৃদ্ধ ভিশন এসি গুণগত মান দিয়ে অল্প সময়েই স্থান করে নিয়েছে ক্রেতাদের মনে। দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানের আধুনিক টেকনোলজিসম্পন্ন এসি পৌঁছে দিতে বদ্ধপরিকর ভিশন। এসিতে জেনুইন ডুয়াল ইনভার্টার টেকনোলজি ব্যবহার করার কারণে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। সব সুবিধার কারণেই ভিশনের চাহিদা ক্রমবর্ধমান। এসি কেনাটা ক্রেতার জন্য একটি পরোক্ষ বিনিয়োগ। অনেকেই এসি কেনার জন্য অর্থ সঞ্চয় করে এবং ইএমআই সুবিধা গ্রহণ করে। সামগ্রিক বিবেচনায় ভিশন হতে পারে বাজারে ক্রেতার সেরা পছন্দ।