দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং ব্যবহার সহজ হওয়ায় দেশে এলপি গ্যাসের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। এ চাহিদা পূরণে ফ্রেশ এলপি গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যাত্রা শুরুর পর, স্বল্প সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, নিরাপদ ও গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাতের পাশাপাশি দেশব্যাপী সর্বত্র পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করে ফ্রেশ এলপি গ্যাস সবার আস্থা অর্জন করেছে সফলভাবে। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপি গ্যাস অপারেটরে পরিণত হয়েছে।
সর্বাধুনিক ইউরোপিয়ান টেকনোলজিতে সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রিফিল হয় প্রতিটি সিলিন্ডার, তাই প্রতিবার গ্রাহক পান সঠিক ওজনের ফ্রেশ এলপি গ্যাস। পাশাপাশি ফ্রেশ এলপি গ্যাস সিলিন্ডারগুলো আমেরিকান স্ট্যান্ডার্ড DOT-4BA-240 ডিজাইন কোড অনুযায়ী তৈরি করা হয়। সঠিক পুরুত্ত এবং মানসম্পন্ন ওয়েল্ডিং-এর কারনে নিশ্চিত হয় সর্বাধিক মান ও সুরক্ষা। ফ্রেশ এলপি গ্যাস নিশ্চিত করে প্রোপেন আর বিউটেনের সঠিক অনুপাত। তাই নিশ্চিত হয় প্রয়োজনীয় চাপ, সর্বোচ্চ তাপ আর দ্রুত রান্না। প্রতিটি সিলিন্ডার চলে বহুদিন। সর্বোপরি ফ্রেশ এলপি গ্যাস-এর সিলিন্ডার নিশ্চিত করে ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ সুরক্ষা।
বাসাবাড়িতে গ্যাস সরবরাহের পাশাপাশি এমজিআই অটোগ্যাস (গাড়ির জ্বালানি) সেক্টরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। জয়েন্ট ভেঞ্চার এবং ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ফ্রেশ
অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে। পাশাপাশি রয়েছে ইন্ডাস্ট্রিতে বাল্ক এলপিজি সরবরাহের সুব্যবস্থা। সিরামিক, গার্মেন্টস, টেক্সটাইল, বেকারি, গ্যাস লাইটার, ফিড ও হ্যাচারি, সিমেন্ট ফ্যাক্টরি সহ অন্যান্য ফ্যাক্টরিতে ভিন্ন ভিন্ন প্রয়োজনে বিকল্প জ্বালানি হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিয়মিতভাবে সরবরাহ করে যাচ্ছে বাল্ক এলপিজি সলিউশন।
পণ্যের নিরবচ্ছিন্ন চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ স্থাপিত মাদার প্ল্যান্টের পাশাপাশি মোংলায় রয়েছে টার্মিনাল-২। ময়মনসিংহ ও বগুড়ায় স্থাপন করা হয়েছে স্যাটেলাইট প্ল্যান্ট। এছাড়া স্টোরেজ ক্যাপাসিটি ও নেটওয়ার্ক কাভারেজ বৃদ্ধির কাজ চলমান রয়েছে। পাশাপাশি দেশব্যাপী নিজস্ব ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে সারা দেশের পরিবেশকদের মাঝে আরো সহজলভ্য করা হয়েছে ফ্রেশ এলপি গ্যাসের সরবরাহ। রয়েছে নিজস্ব এলপিজি জাহাজ, পর্যাপ্ত রোড ট্যাংকার ও কাস্টমাইজড ট্রাক।
ফ্রেশ এলপি গ্যাস সবসময় সব জায়গায়ই দ্রুত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে। তাদের রয়েছে দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তাই পাওয়া যায় সারা দেশে সবসময় হাতের নাগালে। বহুতল ভবন, হাউজিং প্রোজেক্ট কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাসের সব রকম প্রয়োজনে রয়েছে রেটিকুলেশন সিস্টেম সার্ভিস। ফ্রেশ এলপি গ্যাস-এর এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং টিমের সুপারভিশনে স্থাপন করা হয় রেটিকুলেশন সিস্টেম, রয়েছে বিক্রয়োত্তর সেবাও।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রায় ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীর একটি বিশাল পরিবার, যা দেশের জ্বালানি সেক্টরে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে ফ্রেশ এলপি গ্যাস ও ফ্রেশ অটোগ্যাসের কর্মযজ্ঞ ঘিরে হাজারো কর্মী প্রত্যক্ষভাবে কর্মরত আছে। এছাড়া পরিবহন ও সরবরাহ খাতের মাধ্যমে পরোক্ষভাবে আরো কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে।
এলপি গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নিরাপত্তার মান নিশ্চিত করে এমজিআই দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহকরা সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি সুবিধা পাচ্ছেন, যা তাদের জীবনযাত্রাকে সহজতর করছে। প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে নতুন উদ্ভাবন নিয়ে আসতে এবং দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখতে ফ্রেশ এলপি গ্যাস বদ্ধপরিকর।





