বিগত সময়ে ইলেক্ট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে স্বল্পমেয়াদি ভিত্তিতে শুল্ক, কর, ভ্যাট অব্যাহতিসহ নানা সুবিধা দেয়া হয়েছে। তবে এ খাত এখনো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়। কারণ এ খাতে প্রায় ৮০-৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর। স্বাভাবিক শুল্কায়নের মাধ্যমে এসব কাঁচামাল আমদানি করতে হয়। ফলে এ শিল্প খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে কাঁচামাল ও অন্যান্য খুচরা যন্ত্রাংশ আমদানি পর্যায়ে হ্রাসকৃত হারে ট্যারিফ সহযোগিতা প্রয়োজন। এতে আরো নতুন বিনিয়োগকারী আসবেন। ব্যাকওয়ার্ড শিল্প-কারখানা স্থাপন হবে। এর পাশাপাশি দেশে বড় ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশে আপনারা প্রথম এসি নিয়ে আসেন কত সালে?

বাংলাদেশে আমরা প্রথম ১৯৯৮ সালে গ্রী এসি নিয়ে আসি। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রযুক্তি উন্নয়ন, পণ্য বৈচিত্র্য আনয়ন, গ্রাহকদের চাহিদা ও পরিবেশের সামঞ্জস্য বজায় রাখা এবং বিক্রয়োত্তর পরিপূর্ণ সেবার মাধ্যমে গ্রী এসি বর্তমানে বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে। ২০০৪ সালে আমরা সংযোজন কারখানা স্থাপন করে ইলেকট্রনিক পণ্য সংযোজন কার্যক্রম শুরু করি। ২০১৫ সাল থেকে আমরা পরিপূর্ণ ইলেকট্রনিক পণ্য উৎপাদনের জন্য গ্রী এবং কনকা চায়নার সঙ্গে টেকনোলজি শেয়ারিংয়ের মাধ্যমে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করি। বর্তমানে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার, গ্রী ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর, কনকা সিলিং ফ্যান, নিজস্ব ব্র্যান্ড হাইকো ফ্রিজ ও এসি উৎপাদন করছি।

এসির স্থানীয় বাজারে আপনাদের হিস্যা কতটুকু?

বর্তমান বাংলাদেশে বিক্রি হওয়া এসির অধিকাংশই গ্রী ব্র্যান্ডের। সে অনুযায়ী, দেশের এসি বাজারের সিংহভাগই আমাদের দখলে। সারা দেশে বিস্তৃত নেটওয়ার্ক, ৭০টি নিজস্ব শোরুম এবং দুই হাজারের বেশি ডিলার ও পার্টনারের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের দোরগোড়ায় পণ্য সরবরাহ করছি। এছাড়া গ্রাহকের চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন পণ্য সহজলভ্য করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণে আপনাদের দায়বদ্ধতা কতটুকু?

ইলেক্ট্রো মার্ট গ্রুপ গ্রীর সঙ্গে প্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করছে। বাংলাদেশের আবহাওয়া এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রী ব্র্যান্ডের এসি প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রীর উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এ নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রীর প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। পরিবেশে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য গ্রীকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। বিগত ২০০১ থেকে একটানা বিশ্বে নাম্বার ওয়ান হিসেবে এসি বাজারের শীর্ষস্থান দখল করে আসছে গ্রী। ‘শূন্য কার্বন নিঃসরণ’ প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে ব্যান্ডটি। এছাড়া গ্রী টানা দুইবার বাংলাদেশের সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।

9

ছবি: নিজস্ব আলোকচিত্রী

বিশ্বব্যাপী এসির প্রযুক্তি উন্নয়নে অনেক কাজ হচ্ছে। আপনাদের এসিতে সর্বশেষ কোন প্রযুক্তি সংযোজন বা উন্নয়ন করছেন?

সম্প্রতি আমরা দেশের বাজারে সংযোজন করছি গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজ। এ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এআই ইনভার্টার কমপ্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারি সিস্টেম, যা বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। এআই ইনভার্টার কম্প্রেসার স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে। ফলে সাধারণ ইনভার্টার যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করে, তার চেয়ে ১৫-২০ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয় করে গ্রী এরি এসি। গ্রী এরি সিরিজে রয়েছে ইন্টিগ্রেটেড এআই চিপ এবং জি-লার্নিং অ্যালগরিদম, যা সর্বাধিক দক্ষতার সঙ্গে ব্যবহারকারীর পরিবেশ এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য রিড করে প্রোফাইল তৈরির মাধ্যমে দৈনন্দিন রুটিন এবং পছন্দের তাপমাত্রা সেটিংস করে সর্বোচ্চ আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। এ সিরিজের হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি একটানা ১০ ঘণ্টা পর্যন্ত হিট প্রডিউস করতে পারে, ফলে শীতকালেও ঠাণ্ডা নিয়ে টেনশনমুক্ত থাকা যায়। মিনি এনার্জি রিকভারি সিস্টেম কমফোর্টেবল এয়ার সার্কুলেশন নিশ্চিত করে। গ্রী ‘এরি’ সিরিজের স্মার্ট হিউমিডিফিকেশন আর্দ্রতাকে ব্যালান্স করে রুমকে রাখে সতেজ এবং ত্বকের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি ঘণ্টয় ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে। কোল্ড এলার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না। তাদের জন্য স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা রয়েছে এতে। গ্রী ‘এরি’ সিরিজের অটোমেটিক সেলফ ক্লিনিং সিস্টেম এসি বন্ধ করার পর এর ইনডোর ও আউটডোর ক্লিন করে দেয়। ফলে পরবর্তী এসি ছাড়ার সময় বাতাস হয় সম্পূর্ণ ব্যাকটেরিয়ামুক্ত। নতুন সিরিজের গ্রী ‘এরি’ এসিতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতাসম্পন্ন উচ্চ প্রযুক্তির স্মার্ট ওয়াইফাই সিস্টেম। এ প্রযুক্তি প্রচলিত ওয়াইফাইয়ের তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। ফলে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। এটি এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।

WhatsApp-Image-2026-03-04-at-2.48

এ মুহূর্তে আপনাদের এসিতে কোনো অফার চলমান আছে কি?

বর্তমানে গ্রী এসি কেনার ক্ষেত্রে এমওপি মূল্য থেকে সরাসরি ১০ শতাংশ ছাড়সহ ফ্রি ইনস্টলেশন সুবিধা রয়েছে। এছাড়া জিপি স্টার, রবি, বাংলালিংক এবং দেশের প্রায় সবক’টি তফসিলি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে ১২ শতাংশ ছাড় রয়েছে। প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডসহ নগদ এবং মাসিক ৩ থেকে ১৮ মাসের ইএমআই কিস্তিতে শোরুম, ডিসপ্লে সেন্টার, পার্টনার ও ডিলারদের মাধ্যমে এসি কেনার সুযোগ রয়েছে। আমাদের নিজেদের শোরুম থেকেও সহজলভ্য ও সহজ কিস্তিতে এসি কেনার সুযোগ রয়েছে। আমাদের কাছ থেকে নিলে ১২ মাস পর্যন্ত কিস্তিতে কেনার সুবিধা দিয়ে থাকি।

আসন্ন ঈদ বা গ্রীষ্ম উপলক্ষে ক্রেতাদের জন্য আপনারা বাজারে আর কোনো অফার নিয়ে আসতে পারেন?

বর্তমানে যে অফারটি চলছে সেটিই মূলত আমাদের ঈদ ও গ্রীষ্মকালীন বিশেষ অফার। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে অফারে পরিবর্তন আনা হতে পারে।

এসির নিরাপদ ব্যবহার ও বিস্ফোরণ এড়াতে ক্রেতাদের জন্য কোনো পরামর্শ?

এসি ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। এটি এখন নিত্য ইলেকট্রনিক পণ্য। আসলে এসিতে কোনো বিস্ফোরণ ঘটে না। এটা একটা ভুল ধারণা যে এসি থেকে বিস্ফোরণ হয়। আমরা যখন গ্রাহকের এসি ইনস্টল করি তখন মানসম্পন্ন অ্যাকসেসরিজ ব্যবহার করি। তাই গ্রাহকদের বলতে চাই আপনারা যখন এসি ইনস্টল করবেন তখন উন্নত মানের ইলেকট্রিক কেবল, সার্কিট ব্রেকার ও বিদ্যুৎ সংযোগে উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করবেন। সেই সঙ্গে প্রশিক্ষিত ও দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টল করবেন। তবেই এসি দুর্ঘটনা এড়ানো সম্ভব। এছাড়া প্রতি বছর দুইবার এসির সার্ভিসিং করা ভালো। সেই সঙ্গে এসির ফিল্টারটা মাসে অন্তত দুইবার, তা না হলে অন্তত একবার পরিষ্কার করা উচিত। এটা কেউ চাইলে নিজেই পরিষ্কার করতে পারে। সারা দেশে আমাদের প্রায় পাঁচ হাজার দক্ষ টেকনিশিয়ান কাজ করছে। তাদের মাধ্যমে আমরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া গ্রাহক চাইলে তারা নিজেরাও দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি ফিটিং করতে পারে। ক্রয়ের এক বছরের মধ্যে আমরা গ্রাহককে একটি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। সেই সঙ্গে আমাদের রয়েছে কল সেন্টার সেবা ১৬৬৪৯ নম্বরে। যেকোনো সেবার জন্য গ্রাহকরা এ নম্বরে কল করলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে থাকি।