বর্তমান বিশ্বে আধুনিক শিক্ষার মূল ভিত্তি হলো জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা—এ তিনটির সমন্বয়। এজন্য আগামীর শিক্ষানীতিতে গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে শিক্ষার্থীদের বাজার উপযোগী করে গড়ে তুলতে হবে। শিক্ষানীতিতে প্রথমত, পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভাষা, গণিত ও বিজ্ঞানভিত্তিক মৌলিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও নাগরিক মূল্যবোধ বিকাশ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি ও শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে হবে। তৃতীয়ত, দক্ষ শিক্ষক নিয়োগ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে সৃজনশীল শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। একটি দূরদর্শী, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষানীতির বাস্তবায়ন বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে নিতে পারে।