কিন্তু নারীর প্রকৃত ক্ষমতায়ন বলতে শুধু এটুকুই নয়; নারীকে ভেতর থেকে জাগ্রত ও আত্মবিশ্বাসী করতে হবে, নারীর উঠে আসার পরিবেশটা তৈরি করতে হবে।

বর্তমানে সাইবার বুলিং এবং কর্মক্ষেত্রে হয়রানি নারীর অগ্রগতির বড় অন্তরায়। এ-সংক্রান্ত আইন প্রয়োগের জায়গায়ও আমরা এখনো পিছিয়ে। ​আমরা মন্ত্রণালয় থেকে নারীর প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগ এবং নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। তবে নারীর অধিকার নিশ্চিতের শুরুটা হতে হবে পরিবার থেকে। আমরা স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের মানসিক শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছি। ক্ষমতায়ন মানে শুধু রাজপথে আন্দোলন নয়, ক্ষমতায়ন মানে নিজ যোগ্যতায় নিজের জায়গাটা অর্জন করে নেয়া।