আমরা আশা করি, সরকার আইসিটি খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে রফতানিমুখী প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেবে। সফটওয়্যার ও আইটি সেবা রফতানিতে প্রণোদনা বৃদ্ধি, স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ সহজ করা এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ডেটা সুরক্ষা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে সময়োপযোগী নীতিমালা ও অবকাঠামো উন্নয়ন জরুরি। যথাযথ নীতিসহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ বৈশ্বিক আইসিটি বাজারে আরো শক্ত অবস্থান অর্জন করতে সক্ষম হবে। সরকারি সেবার পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর আইসিটি শিল্পের জন্য নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশের প্রযুক্তি সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।
নতুন সরকারের প্রথম ১৮০ দিন বাংলাদেশের আইসিটি শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সময়।










