১৯৯০-এর দশক থেকেই আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজারে স্বচ্ছতা, দক্ষতা ও আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল ট্রেডিং ব্যবস্থার প্রসারে সক্রিয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও সেখানে আধুনিক প্রযুক্তিভিত্তিক ট্রেডিং প্লাটফর্ম চালুর উদ্যোগ সে সময়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পরবর্তী সময়ে দেশব্যাপী অনলাইন নেটওয়ার্ক, দ্রুত ও স্বচ্ছ লেনদেন ব্যবস্থা, ডিরেক্ট মার্কেট অ্যাকসেস, আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাজারকে আরো সহজলভ্য করার ধারণা সামনে আসে। প্রযুক্তি, নীতিগত স্বচ্ছতা ও দক্ষ বাজার কাঠামোর সমন্বয়ে পুঁজিবাজারকে আরো গতিশীল, গভীর ও আস্থাভিত্তিক করে তোলার এ ধারাবাহিক দৃষ্টিভঙ্গি এখন নতুন করে আলোচনায় এসেছে।










