তবে এ উদ্যোগ বাস্তবায়নে দখলদারদের প্রতিরোধের মুখে পড়তে হবে, যাদের অনেকেই রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাই খাল পুনরুদ্ধারের মতো উদ্যোগ সফল করতে বলিষ্ঠ রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। নগর এলাকার শিশু-কিশোরদের সুস্থ ও পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে খেলার মাঠ, পার্ক ও বিনোদন সুবিধা তৈরির জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে রাষ্ট্রকে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে যেসব ওয়ার্ডে বা এলাকায় একেবারেই খেলার মাঠ নেই, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে ক্লাব বা বিভিন্ন গোষ্ঠীর অবৈধ দখলে থাকা মাঠগুলো দ্রুত এলাকাবাসীর ব্যবহারের জন্য ফিরিয়ে দেয়া প্রয়োজন।
নগরের হারিয়ে যাওয়া খাল ও নদীগুলো পুনরুদ্ধার করে পানি নিষ্কাশন ব্যবস্থাকে স্বাভাবিক করা জরুরি। পাশাপাশি উন্মুক্ত স্থান ও সবুজ এলাকা সংরক্ষণে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।










