এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি সে অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। অবকাঠামো নির্মাণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেগুলো ব্যবহারযোগ্য রাখা এবং এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করা এবং সর্বোপরি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা জোরদার করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের হার বেড়ে যাওয়ায় প্রতি বছর পানি ও স্যানিটেশনের অবকাঠামো নষ্ট হয়ে মানুষ চরম কষ্টের মুখোমুখি হয় এবং এ সময়ে নারীদের দুর্ভোগের সীমা থাকে না।










