একটি নিম্ন আয়ের দেশ হিসেবে এটি অবশ্যই বড় অর্জন। প্রযুক্তিগত উৎকর্ষ, দক্ষ জনবল এবং শক্তিশালী অবকাঠামোর কারণে এটি এখন বাংলাদেশের অন্যতম আধুনিক ও জ্ঞাননির্ভর শিল্প খাত।

বর্তমানে বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের ১৫০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারেও বাংলাদেশের ওষুধ প্রবেশ করেছে, যা দেশের উৎপাদন মান ও গুণগত সক্ষমতার প্রমাণ বহন করে।

ক্যান্সার, ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগের জন্য ব্যবহৃত বহু উন্নত জৈবপ্রযুক্তিনির্ভর ওষুধও এখন দেশেই উৎপাদিত হচ্ছে। সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের মাধ্যমে এ শিল্প দেশের স্বাস্থ্য খাতকে যেমন শক্তিশালী করেছে তেমনি রফতানি বাজার সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।