এ তিনটি বিষয় নিশ্চিত করা গেলে ব্যবসা ও শিল্প খাত নিজস্ব সক্ষমতায় এগিয়ে যেতে পারবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো জরুরি। গত দুই দশকে দেশে উল্লেখযোগ্য নতুন গ্যাসকূপ খনন হয়নি, ফলে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। এজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে দ্রুত নতুন কূপ খননের উদ্যোগ নেয়া দরকার। পাশাপাশি বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আরো দক্ষতার সঙ্গে চালু রাখা এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দুর্বলতা দূর করাও গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে উৎপাদন সক্ষমতা যতটুকু আছে, সঞ্চালন সীমাবদ্ধতা দৃশ্যমান। শিল্প বিনিয়োগ বাড়াতে নীতিগত স্থিতিশীলতা অপরিহার্য। শিল্পের জন্য জমি ক্রয় ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে স্পষ্ট নীতি প্রয়োজন। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়াতে করের চাপ নির্দিষ্ট খাতে না বাড়িয়ে করজাল সম্প্রসারণের ওপর জোর দেয়ার কথা আমরা বহু আগে থেকে বলে আসছি।
নতুন সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত জ্বালানি নিরাপত্তা, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং নীতিগত সহায়তার ওপর।










