সরকারকেও অনেক প্রকল্প নিতে হবে, যেখানে মানুষের কর্মসংস্থান হবে। সরকারি ও বেসরকারি খাতকে যৌথভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে দেশী-বিদেশী বিনিয়োগের মাধ্যমে।
দেশের সার্বিক নিরাপত্তার পাশাপাশি রাজস্বনীতির ধারাবাহিকতা ও নিরবচ্ছিন্নতা থাকতে হবে।
করনীতির শুধু ধারাবাহিকতাই নয়, যখন-তখন সম্পূরক শুল্ক আরোপ করার মতো পদক্ষেপগুলো থেকে বিরত থাকতে হবে।

যে দেশের নিজেদের কোনো কাঁচামাল নেই, সব ইনপুট আমদানিনির্ভর, সেখানে ব্যবসাবান্ধব করনীতি যদি না করি, তাহলে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা খুবই কঠিন হবে।
এছাড়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাবিষয়ক নীতিগুলো অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক হওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হতে হবে।










