আমরা দেশের সিএসএমই খাতে সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকি। প্রতিটি ক্ষুদ্র ও ছোট উদ্যোগে সর্বনিম্ন ছয়জন কর্মী নিয়োজিত থাকে।

সে হিসাবে ১০ লাখ নতুন এসএমই প্রতিষ্ঠান তৈরি হলেই অর্ধকোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, এত সংখ্যক এসএমই প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো কঠিন কাজ নয়। যেকোনো উদ্যোগের কথা এলেই প্রণোদনার প্রসঙ্গ আসে।

তবে আমি মনে করি স্বাধীনতার ৫৪ বছর পরও সব ক্ষেত্রে প্রণোদনা চাওয়ার যৌক্তিকতা নেই। বরং যেসব প্রতিষ্ঠান সিএসএমই খাতে ঋণ দেয়, তাদের কিছু সহযোগিতা ও সুরক্ষা দিলেই খাতটি সমৃদ্ধ হতে পারে।

BANK-CHART-outline

দেশের বেসরকারি খাতে এ মুহূর্তে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ হলেও ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ।

অর্থনীতির বিরাজমান স্থবিরতার মধ্যেও আমরা এ প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছি। আমরা মনে করেছিলাম, নির্বাচনের পর বিদেশী বিনিয়োগ আসবে, দেশী উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে উদ্বুদ্ধ হবেন।

কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ সবকিছু এলোমেলো করে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশী ও রেমিট্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি হলে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা খুবই কঠিন হবে।