এবারের ঈদ কোথায় করবেন?
এবারের ঈদ আমি কাতারে করব। কারণ ঈদে কাতারে আমার কনসার্ট আছে। সেখানে বাঙালি প্রবাসীদের সঙ্গে ঈদ উদযাপন করব।
এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমায় আপনার গানের কী খবর ?
‘জংলি’ ও ‘জ্বীন’ সিনেমার দুটি গান শিগগিরই আসবে। আশা করছি সবার ভালো লাগবে। গান দুটো নিয়ে আমিও খুব এক্সাইটেড। গান দুটো খুবই ভালো হয়েছে। জংলি সিনেমার প্রধান রোমান্টিক গানটি আমার, জ্বীন সিনেমারও। জ্বীন সিনেমার গানটির নাম হচ্ছে ‘কন্যা’, জংলির গানটি হলো ‘পাগল পাগল লাগে’। গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার করা। কন্যা গানটির সুর সংগীত আমার করা। আশা করছি ভালোই হবে।
আপনার ঈদ উদযাপন নিয়ে কিছু বলুন।
ঈদ উদযাপন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা হয়, এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এবারের ঈদের জামাটা হয়তো কাতারে পরব। আল্লাহ যদি সুস্থ রাখেন।
ঈদের দিন আপনি কী খেতে পছন্দ করেন?
ঈদের দিন মজার মজার যে রান্না হয়, আমি সবই খেতে পছন্দ করি। কারণ ঈদ আমাদের দেশে একটা বিশেষ উৎসব। যেখানেই বেড়াতে যাই, ভালো রান্নাবান্না হয়। সে রান্নাটুকু উপভোগ করতে ভালো লাগে। নির্ধারিত কোনো খাবার না বরং সব ধরনের খাবার খেতে ভালো লাগে।
অতিথিদের আপ্যায়নের জন্য বাসায় কী রান্না হয়?
সব ধরনের রান্নাই করা হয়। মিষ্টি থেকে শুরু করে পোলাও, বিফ চিকেন, মাছ।
কখনো কি রান্না করেছেন?
না, আমি কখনো রান্না করার চেষ্টা করিনি। এ ব্যাপারে তেমন অভিজ্ঞতা নেই।
ঈদের দিন বেড়াতে যাওয়া হয় কিনা?
ঈদের দিন ওইভাবে বেড়াতে যাওয়া হয় না। সব কাজ শেষ করে এমনিতেই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া হয়। সেটা হয়তো ঢাকার মধ্যেই। কোনো রেস্টুরেন্ট অথবা কোনো বন্ধুর বাসায়। দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না।
ঈদের দিনে আপনার পোশাক নিয়ে যদি বলতেন।
ঈদের দিনে আমি পাঞ্জাবি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মনে হয়, সবাই তাই করে। পাঞ্জাবিটাই ভালো লাগে।
ঈদের দিন কী করে কাটান?
এবার তো কাতারে থাকব, কিন্তু নরমালি আমি ঈদের নামাজ পড়ে ঘুম দিই। তারপর বিকালে উঠি। উঠে খাওয়া-দাওয়া করে রুম থেকে বের হয়ে যাই।










