জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধির ফলে ক্রেতারা এমন সরবরাহকারী খুঁজছেন, যারা কম কার্বন নিঃসরণ, জ্বালানিসাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং স্বচ্ছ পরিবেশগত রিপোর্টিং নিশ্চিত করতে পারে।

ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি) এবং কার্বন ফুটপ্রিন্ট প্রকাশ-সংক্রান্ত নতুন নিয়মকানুনের কারণে টেকসই উৎপাদন এখন আর শুধু প্রতিযোগিতামূলক সুবিধা নয়, বরং ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য শর্তে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের আরো পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং পুরো অপারেশন ও সাপ্লাই চেইনে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি।