বিগত কয়েক বছরে মার্কিন বিনিয়োগ ও উদ্ভাবন বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, বিশেষত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের উন্নয়নে অর্থবহ অবদান রেখেছে। আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর পাশাপাশি টেকসই প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত অর্থনীতির দিকে বাংলাদেশের যাত্রা ত্বরান্বিত করতেও তারা সাহায্য করেছে।

এ যৌথ অগ্রগতির অংশ হতে পেরে ভিসা (VISA) গর্বিত। আমরা দীর্ঘদিন ব্যাংকিং অংশীদার, সরকার, মার্চেন্ট ও ফিনটেক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছি। এভাবেই একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরিতে সহযোগিতা করে চলেছি। এর মাধ্যমে গ্রাহকের অর্থনৈতিক ক্ষমতায়ন হচ্ছে, ব্যবসার বিকাশ ঘটছে এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোকেও নানাভাবে সহযোগিতা করে চলেছে।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্বের সাক্ষী হতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমরা নির্ভরযোগ্য পেমেন্ট প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিতে চাই।

ডিজিটাল বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি আরো বড় ধরনের অর্থনৈতিক সুযোগ তৈরিতেও ভিসা প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ হওয়ায় দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঐতিহাসিক এ দিনটিতে দেশটির প্রতিষ্ঠাতাদের স্বাধীনতা, উদ্যোগ ও উদ্ভাবনের যে মূল্যবোধ ও ধারণা ছিল তা বিশ্বব্যাপী অর্থনৈতিক অগ্রগতিতে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এ মূল্যবোধ থেকেই প্রত্যাশা করি সহযোগী দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ধারাবাহিক সমৃদ্ধিই ঘটবে।

সাব্বির আহমেদ: ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার