আপসহীন এ নেত্রী দেশপ্রেমের প্রশ্নে বিন্দুমাত্র আপস করেন নাই। বিগত ১৬-১৭ বছরও কারাবন্দী জীবন কাটিয়েছেন। সেই জেল জীবনে ছিল চিকিৎসার অভাব। দীর্ঘ এ সময়ে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে গেছেন। আজকে যে বাংলাদেশ পেয়েছি সেটা তার অবদান।
গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। নিজের জীবনের বিনিময়ে আজকের এ গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এ সংগ্রাম শুরু করেন হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল থেকে। সে সময় অনেকেই ক্ষমতার অংশ হলেও খালেদা জিয়া ছিলেন মাঠের লড়াকু রাজনীতিবিদ। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন।










