বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের সংকটকাল অতিক্রমের এক মহান সংগ্রামী নেতা। তার জীবদ্দশায় তিনি দেশ, মাটি ও মানুষের প্রতি গভীরভাবে দায়বদ্ধতা প্রদর্শন করেছেন। তিনি সবসময় রাষ্ট্র, মানুষ, জনগণ ও সরকারের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। যতবার তাকে দেশের বাইরে নেয়ার চেষ্টা করা হয়েছিল, ততবারই তিনি দেশের মাটিতে নিজের শিকড়কে আরো দৃঢ়ভাবে বদ্ধমূল করেছেন। আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে তার ছিল গভীর সখ্য ও অবিচ্ছেদ্য সম্পর্ক। তিনি সবসময় আপসহীনভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের সংকটকাল অতিক্রমের এক মহান সংগ্রামী নেতা।










