বেগম খালেদা জিয়ার একটা গুণ ছিল—উনি শুনতেন এবং কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, তিনি সেটা বিচার করতে পারতেন। আমি তার কাছে যেতাম, দেশের জন্য কথা বলতাম। আমার নিজের কোনো স্বার্থ ছিল না। দেশের পলিসিগত কিছু ইস্যু নিয়ে কথা বলতাম। ২০০৮ সালের পরে খালেদা জিয়া যখন বিরোধীদলীয় নেত্রী হন, বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরার জন্য আমাদের ডেকেছেন।

বাংলাদেশ উনার মতো লিডার পায়নি, পাবেও না। সোজা কথা, তিনি ছিলেন স্বাধীনতা। কোনো রাষ্ট্রের চোখ রাঙানো থেকে দেশকে রক্ষা করতে পারতেন। ওইটা উনার কোয়ালিটি।

উনার ইকোনমিক পলিসির মধ্যে প্রাইমারি স্কুলের মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। ভ্যালু অ্যাডেড ট্যাক্সও উনার সময় হয়েছিল। এ নিয়ে প্রথম দিকে যদিও অনেক ভুল বোঝাবুঝি হচ্ছিল, পরে এটা সবাই গ্রহণ করেছে। আজকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিন্তু এনবিআরের ট্যাক্সের দিক দিয়ে এক নাম্বারে এসেছে। এই কাজটা তো আমাদের সময়মতো করা হয়েছে। এমনকি সময়ের আগেই করা হয়েছে বলা যায়।

এ দেশের জনগণ উনাকে ভুলবে না। তার মতো লিডার এ দেশে আগামীতে আসবে না।