দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে কষ্ট ও শোকাহত। তার প্রয়াণে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। তার কর্ম ও অবদানের কথা আমাদের সবারই জানা। তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি, আপসহীন নেতৃত্বই ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

আমি তার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন, এ দোয়া করি। তিনি যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন—এটাই আমাদের কামনা।