একটি নবীন রাষ্ট্র থেকে বৈশ্বিক ব্যবসা ও আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের বিকাশ দেশটির দৃঢ়তা, উন্মুক্ততা ও দীর্ঘমেয়াদি দূরদর্শিতার প্রতিফলন। একই মূল্যবোধ ১৯৬৮ সালে ডেভেলপমেন্ট ব্যাংক অব সিঙ্গাপুর (ডিবিএস) প্রতিষ্ঠার পর থেকে আমাদের পথচলাকেও পরিচালিত করে আসছে। বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করতে গিয়ে আমরা বাজার ও সম্ভাবনার মধ্যে সংযোগ তৈরির ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে চলেছি।
এক দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ডিবিএস কাজ করে আসছে। ২০২৩ সালে ঢাকায় আমাদের প্রতিনিধি কার্যালয় চালু করার মাধ্যমে বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং দেশের গ্রাহক ও অংশীজনদের পাশে থাকার প্রতিশ্রুতি আরো সুদৃঢ় হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে, তখন ডিবিএস তার বিস্তৃত এশীয় নেটওয়ার্ক, ডিজিটাল সক্ষমতা এবং গভীর শিল্প খাতভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে তাদের এ অগ্রযাত্রায় সহায়তা করছে।
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদযাপনের এ বিশেষ মুহূর্তে বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনগুলোতেও দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশে সহায়তা এবং সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে ডিবিএস প্রতিশ্রুতিবদ্ধ।
তাহসিনা বানু: চিফ রিপ্রেজেন্টেটিভ,
ডিবিএস ঢাকা রিপ্রেজেন্টেটিভ অফিস













