এ উপলক্ষ সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক আস্থা, অভিন্ন আকাঙ্ক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতি যৌথ অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্কেরও প্রতিফলন।

বাংলাদেশে সেম্বকর্প ৪১৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে অবদান রাখতে পেরে গর্বিত।

বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আমরা যেসব এলাকায় কার্যক্রম পরিচালনা করি, সেখানে দীর্ঘস্থায়ী ও অর্থবহ সামাজিক প্রভাব তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৭ সাল থেকে আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ৭ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছে। এ সময় স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ত্রাণ কার্যক্রমে ৩ কোটি ৪৫ লাখ টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে।

এ বছর টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার আরো জোরদার হয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ একটি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধনের মাধ্যমে। এ উদ্যোগ পরিচ্ছন্ন জ্বালানির সহায়তায় হাসপাতালের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো নির্ভরযোগ্যভাবে পরিচালনায় সহায়তা করবে।

সিঙ্গাপুরের ৬১ বছরের রাষ্ট্রগঠনের এ মাইলফলক উদযাপনের প্রাক্কালে আমরা বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। দায়িত্বশীল বিনিয়োগ, নির্ভরযোগ্য জ্বালানি সমাধান এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের অংশীদারত্বকে আরো গভীর করতে আমরা আগামীতেও কাজ করে যাব। ঐক্যবদ্ধভাবে আমরা আরো উজ্জ্বল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে চলেছি।

তানজিরুল হাসান: ব্যবস্থাপনা পরিচালক,

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড