স্বাধীনতার পর থেকে দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী সক্ষমতা, দক্ষ মানবসম্পদ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের মাধ্যমে সিঙ্গাপুর অসাধারণ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করেছে। একটি আধুনিক, উদ্ভাবননির্ভর ও বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সফল রূপান্তর বিশ্বের বহু দেশের জন্য অনুপ্রেরণার অন্যতম উৎস।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, লজিস্টিকস, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের উন্নয়ন অভিজ্ঞতা ও উদ্ভাবনী সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগ, বিশেষ করে সিঙ্গাপুরে বসবাসরত ও কর্মরত বাংলাদেশীদের অবদান এ সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক অংশীদারত্বকে আরো সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য অধিকতর সমৃদ্ধি ও অভিন্ন কল্যাণ বয়ে আনবে।

আমি সিঙ্গাপুর সরকার ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করি।