নগরজীবনে আবাসনের চাহিদা শুধু আয়তনের মধ্যে সীমাবদ্ধ নেই; একই সঙ্গে বাড়ছে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার গুরুত্ব। এ বিবেচনায় বারিধারায় ‘মুনবো’ (MOONBOW) নামে আবাসিক প্রকল্প নির্মাণ করছে নাভানা। প্লট-১৮, রোড-৭, ব্লক-কে এলাকায় ৭ দশমিক ৮৯ কাঠা জমির ওপর নির্মাণাধীন প্রকল্পটির পাশে রয়েছে ৫৫ ফুট প্রশস্ত সড়ক। এতে মোট আটটি ইউনিট থাকবে এবং প্রতি ইউনিটের আয়তন প্রায় ৩ হাজার ৯২১ বর্গফুট। ভবনটিতে দুটি বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, কনসিয়ার্জ ও আটটি আবাসিক তলা থাকবে।

আবাসনের সঙ্গে গাড়ি রাখার ব্যবস্থাটিও প্রকল্পের নকশার গুরুত্বপূর্ণ অংশ। দুটি বেজমেন্টে নির্দিষ্ট পার্কিংয়ের পাশাপাশি ইভি চার্জিং, কার্বন মনোক্সাইড সেন্সর, যান্ত্রিক বায়ু চলাচল ও ধোঁয়া নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। গ্রাউন্ড ফ্লোরে অতিথি পার্কিং, চালকদের অপেক্ষা কক্ষ, রিসেপশন ও লবি রাখা হয়েছে। প্রথম তলায় থাকবে পার্টি লাউঞ্জ। ছাদে সুইমিং পুল, ফিটনেস সেন্টার, বারবিকিউ জোন ও সবুজায়িত খোলা জায়গা থাকবে।

দৈনন্দিন বসবাসের বাইরে নিরাপত্তা ও ইউটিলিটি ব্যবস্থাকেও নকশায় যুক্ত করা হয়েছে। নিরাপত্তায় ২৪ ঘণ্টার ভিডিও ইন্টারকম ও আইপি-সিসিটিভি থাকবে; ফুটেজ সংরক্ষণ করা হবে ৩০ দিন। ভবনে দুটি লিফটের পাশাপাশি স্ট্রেচার লিফট, ভিআরএফ শীতাতপ নিয়ন্ত্রণ, জরুরি জেনারেটর, অন-গ্রিড সৌরবিদ্যুৎ ও পানি পরিশোধন ব্যবস্থা থাকবে। অগ্নিনিরাপত্তায় স্মোক-হিট ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার, ম্যানুয়াল কল পয়েন্ট ও ফায়ার কন্ট্রোল প্যানেল রাখা হয়েছে।

a5

এছাড়া ঘরের অভ্যন্তরীণ নকশায় নান্দনিকতার পাশাপাশি দেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবহারিক সুবিধা। বড় আকৃতির আধুনিক টাইলসের সঙ্গে সেগুন কাঠের দৃষ্টিনন্দন দরজা এবং ডাবল-গ্লেজড জানালার নিখুঁত সমন্বয় ঘটানো হয়েছে। দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাথরুমে রাখা হয়েছে প্রিমিয়াম ইম্পোর্টেড স্যানিটারি ফিটিংস। আর রান্নাঘরে থাকছে গ্রানাইট কাউন্টারটপ, কিচেন হুড এবং গরম ও ঠাণ্ডা পানির আলাদা ব্যবস্থা। এভাবে দৈনন্দিন ব্যবহারের বিষয়গুলোকে প্রকল্পটির মূল নকশা ও অবকাঠামোগত পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।