বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী’র পার্টনার’স মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গ্রী গ্লোবালের এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই, এজিএম রাইয়ান ঝাং এবং এমবার। দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের সব পার্টনার ও বিশেষ অতিথিরা।

সম্মেলনের শুরুতে অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্যসামগ্রী দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের কাছে প্রচার, প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে গ্রী-এর সঙ্গে প্রযুক্তি শেয়ারিং মাধ্যমে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য গ্রুপটি নারায়ণগঞ্জে নিজস্ব কারখানা গ্রী'র পণ্য সামগ্রীর উৎপাদন করছে।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বলেন, বাংলাদেশে গ্রী'র এসি বিপণনে বিশেষ ভূমিকা পালন করেন পার্টনাররা। তাদের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা এবং নিরবচ্ছিন্ন ভালোবাসার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি গ্রী গ্লোবালের এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই পার্টনারদের উদ্দেশ্য বলেন, বহির্বিশ্বে গ্রী’র সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার বাংলাদেশ। তিনি গ্রী পণ্য বাংলাদেশী গ্রাহকদের কাছে সহজলভ্য এবং প্রসারের জন্য পার্টনারদের বিশেষ ধন্যবাদ জানান।

বিশ্বব্যাপী গ্রী পণ্যের সাফল্যের ইতিহাস এবং বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, গ্রাহকদের চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের কারণে গ্রী আজ গণমানুষের আস্থায় বিশ্বে নাম্বার ওয়ান। গ্রাহকদের বর্ধিত চাহিদা নিরবচ্ছিন্নভাবে পূরণে আমরা প্রযুক্তি শেয়ারের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করছি।

তিনি আরো জানান, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ, কেমিক্যাল ও অন্য উপকরণ ব্যবহার করা হয়। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশে তৈরি গ্রী এসি এবং বিদেশে তৈরি এসির মধ্যে কোনো পার্থক্য নেই। গ্রী এসি সংশ্লিষ্ট দেশের আবহাওয়ার এবং গ্রাহকদের প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়।

গ্রী গ্লোবালের এজিএম রাইয়ান ঝাং বলেন, বিশ্বব্যাপী গ্রী’র সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম স্বল্প পরিসরে স্বল্প ব্যয়ের মাধ্যমে সর্বাধিক স্পেস এয়ারকন্ডিশনিং করা যায়। গ্রী’র ভিআরএফ, স্ক্রু চিলার, সেন্ট্রিফিউগাল চিলার এবং প্যাকেজড টাইপ এয়ারকন্ডিশনিং সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ করপোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, বাণিজ্যিক ভবন, শপিংমল এবং শিল্প কলকারখানায় ব্যবহার করা হচ্ছে। গ্রী’র আবিষ্কৃত আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়ালসহ বৃহৎ প্রকল্পের এয়ারকন্ডিশনিং কার্যক্রমকে করছে সহজলভ্য এবং পরিবেশবান্ধব। পাশাপাশি এ প্রযুক্তি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।

সম্মেলনে গ্রুপটির এমডি মো. নুরুল আমিন বলেন, এক সময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ছিল সম্পূর্ণ আমদানিনির্ভর। ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে শিল্পবান্ধব নীতির ফলে তা এখন স্ব-নির্ভর শিল্প খাতে পরিণত হতে চলছে। গ্রী এসি এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। আমরা আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই গ্রী ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রফতানি হবে মেইড ইন বাংলাদেশ পরিচয়ে।

সম্মেলনে গ্রী এসির বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপটির ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, বিশ্বের ১৬০ টিরও বেশি দেশে প্রায় ৬০ কোটির বেশি গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন। গ্রী এসি ঘরের বাতাসের ভাইরাস ও ব্যাকটোরিয়া ধ্বংস করে ঘরের পরিবেশকে রাখে নির্মল, সুন্দর ও জীবাণুমুক্ত। ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে এসি এখন আর শৌখিন ও বিলাস সামগ্রী নয়, গ্রী এসির সাশ্রয়ী মূল্য, গুণগত মান ও দীর্ঘস্থায়িত্বের কারণে বিশ্বব্যাপী এটি এখন মানুষের নিত্য পণ্য সামগ্রীতে পরিণত হয়েছে। গ্রী’ই বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব এসি উৎপাদনে শীর্ষে। সম্প্রতি পরিবেশ বান্ধব প্রযুক্তি সমৃদ্ধ আরো নতুন কয়েকটি মডেলের গ্রী এসি বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। এছাড়া গ্রী’র সৌলার সিস্টেম প্রযুক্তি সমৃদ্ধ এসি ব্যবহারের মাধ্যমে জিরো বৈদ্যুতিক বিল এবং জিরো কার্বন নিঃসরণ সুযোগ রয়েছে।

সম্মেলনে ২০২৬ সালের বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও সুদৃঢ় করতে গ্রাহকদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। সম্মেলনের শেষ পর্বে গ্রী বিজনেস মিট ২০২৬ কার্যক্রমের মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, নুরুল আজিম সানি, সিনথিয়া কায়নাথ নুর এবং বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চেীধুরীসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

-বিজ্ঞপ্তি