রশিদ গ্রুপ অব ইন্ড্রাস্টিজের কর্ণধার, ঢাকা হাইড অ্যান্ড স্কীনস-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আবদুর রশীদ ভুইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম। বুধবার এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার হেমায়েতপুরে বিসিক শিল্প নগরীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মো. আবদুর রশীদ ভুইয়া বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির শ্বশুর।