লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাছিমপুর এ এল এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পালের আত্মার শান্তি কামনায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজ বাড়িতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। তার পরিবার এ আয়োজনে সব শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

এর আগে, তিনি গত ৩১ অক্টোবর দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীনেশ চন্দ্র পালের পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, স্ট্রোকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ নভেম্বর তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুর সময় তিনি এক ছেলে, দুই মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি–নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও ছাত্রছাত্রী রেখে গেছেন। —বিজ্ঞপ্তি