দেশের সব ক্যাডেট কলেজে ভর্তি আবেদন ফি প্রদান করা যাচ্ছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে। এক্ষেত্রে কোনো বাড়তি খরচ প্রয়োজন হবে না।
দেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এসব কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আবেদনকারী বা অভিভাবকরা ক্যাডেট কলেজের অফিশিয়াল ওয়েবসাইট https://cadetcollege.army.mil.bd/ অথবা https://cadetcollegeadmission.army.mil.bd/ এ গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে পারবেন। ‘Apply Now/Sign Up’ এ ক্লিক করে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ‘User ID’ ও ‘Password’ দিয়ে লগইন করে ‘Payment’ অপশন থেকে ‘Nagad’ নির্বাচন করে ২ হাজার টাকা আবেদন ফি তাৎক্ষণিক পরিশোধ করা যাবে। নগদ ব্যবহারকারীদের ক্ষেত্রে এ ফি প্রদানে কোনো সার্ভিস চার্জ বা ট্রানজেকশন ফি প্রযোজ্য হবে না। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে সঙ্গে সঙ্গে একটি এসএমএস নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
ক্যাডেট কলেজ ভর্তি ফি সম্পূর্ণ চার্জমুক্ত করার বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইঁয়া বলেন, আমরা নগদের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তি ফি প্রদান সম্পূর্ণ চার্জমুক্ত করেছি যাতে সারা দেশের যেকোনো স্থান থেকে অভিভাবকরা সহজে, দ্রুত এবং সবচেয়ে কম খরচে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। শিক্ষা-সংক্রান্ত যেকোন ডিজিটাল পেমেন্ট আরো সহজ করতে নগদ বরাবরই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।










