পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে এ বৈঠক হয়।
বৈঠকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশী মেলার আয়োজন, বিটুবিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ডিবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন, প্রথম সহসভাপতি মো. শহিদ আলম, পরিচালক মো. সায়েম ফারুকী, পরিচালক শাহ্ মো. রাফকাত আফসার ও পরিচালক আবদুল হাকিম সুমন।
—বিজ্ঞপ্তি










