আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) লাইসেন্সধারী বাংলাদেশের একমাত্র এমএস ও জিআই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কারখানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব।

সভায় ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরাও ছিলেন। তাদের মধ্যে ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নুরুন্নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক।

অনুষ্ঠানে আরো ছিলেন ন্যাশনাল টিউবস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবু সাঈম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিরুপম সিংহ। এ ছাড়া বিএসইসি সচিব, কোম্পানির শেয়ারধারীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা সভায় অংশ নেন।

—বিজ্ঞপ্তি