বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রধানদের সংগঠন আইএইউপির অর্ধবার্ষিক সম্মেলন আয়োজনে দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ সুযোগ দেশের উচ্চশিক্ষা খাতে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে ছিলেন আইএইউপির সচিব জেনারেল ও জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব কমার্সের উপাচার্য প্রফেসর তাতসুরো তানিওকা। তিনি বলেন, ডিআইইউয়ের আন্তর্জাতিক সক্ষমতা, অবকাঠামো ও নেতৃত্ব এ আয়োজনের জন্য উপযুক্ত।
অনুষ্ঠানে আরো ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ফখরে হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী বছরের ১৯ থেকে ২১ নভেম্বর সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রধানরা একত্রিত হবেন। সম্মেলনের অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২০ থেকে ২৫টি দেশের ৭০ থেকে ১০০ জন বিশ্ববিদ্যালয় নেতৃত্ব অংশ নেবেন।
এর আগে ডিআইইউ সফলভাবে এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম ২০১৯, ১৫তম এইউএপি জেনারেল কনফারেন্স ২০২২ এবং একাধিক ইরাসমাস+ প্রকল্প আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষা সম্প্রদায়ের আস্থা অর্জন করেছে। পাশাপাশি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬ এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬ এ ৮০১-১০০০ ব্যান্ডে অবস্থান করে বৈশ্বিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো দৃঢ়ভাবে প্রতিফলিত করেছে।
এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উচ্চশিক্ষা কূটনীতি, বৈশ্বিক সহযোগিতা, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করছে। এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক অঙ্গনের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নতুন সহযোগিতা, উন্নয়ন ও জ্ঞান-বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।
প্রফেসর তানিওকা বলেন, বাংলাদেশের আধুনিক অবকাঠামো এবং ডিআইইউ–র আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তাদের আকৃষ্ট করেছে। তার মতে, এ আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরবে।
ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও বড় আয়োজন পরিচালনার সক্ষমতার স্বীকৃতিতে হিসেবে আইএইউপি এ দায়িত্ব দিয়েছে। তার ভাষায়, এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং দেশের উচ্চশিক্ষা খাতের জন্য বড় মাইলফলক।
—বিজ্ঞপ্তি










