টাইলস নির্বাচন প্রক্রিয়া আরো সহজ ও নির্ভুল করতে আধুনিক এআর স্টুডিও অ্যাপ উদ্বোধন করেছে আকিজ সিরামিকস লিমিটেড। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত সিরামিক এক্সপোতে অ্যাপের উদ্বোধন করা হয়।
আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম অ্যাপটি উদ্বোধন করেন। এ সময় আকিজ সিরামিক লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আধুনিক এআর স্টুডিও অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনের মাধ্যমে বাস্তব জায়গায় সরাসরি টাইলস কেমন দেখাবে তা তাৎক্ষণিকভাবে দেখার সুবিধা দেবে। ফলে টাইলস নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তা কমবে, সিদ্ধান্ত গ্রহণ হবে আরো সহজ ও নির্ভুল। ব্যবহারকারীরা ঘরের ধরন অনুযায়ী বিভিন্ন নকশা পরীক্ষা করতে পারবেন, যা ঘর সাজানোর পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত করে তুলবে।
এছাড়া আকিজ সিরামিকসের সম্পূর্ণ টাইলস সংগ্রহ এক জায়গায় দেখার সুযোগও রয়েছে। তুলনা, সংরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ করার মতো সুবিধা থাকায় এটি গৃহস্থ, স্থপতি এবং নকশাবিদ সবার জন্য সমানভাবে উপযোগী। বিশেষ করে পেশাদারদের জন্য এটি নকশা উপস্থাপনাকে আরো বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তুলবে।










