আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টা থেকে রাজধানী বৃষ্টি নামে। কখনো ঝিরি-ঝিরি, তো কখনো মুষলধারে। এতে ডুবে যায় গুরুত্বপূর্ণ অনেক সড়কসহ পাড়া-মহল্লার রাস্তা। সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। দুই ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টিতে রাজধানীর মগবাজার, বাংলামোটর, গ্রিনরোড, বংশাল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, পান্থপথ, তেঁজকুনিপাড়া, তেজতুরি বাজারসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েন হচ্ছে এসব সড়কে চলাচল করা মানুষেরা।

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে ছবি তুলেছেন মাসফিকুর সোহান